ইসরায়েলে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২, ২১:১৪ আপডেট : ১৩ জুলাই ২০২২, ২১:৩৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল পৌঁছেছেন। বুধবার তাকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। তাকে অভ্যর্থনা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এর মধ্য দিয়ে তার আলোচিত ও প্রেসিডেন্ট হিসেবে প্রথম মধ্যপ্রাচ্য সফর শুরু হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৭৩ সালে এই বেন গুরিয়ন বিমানবন্দরের টারমাকে মার্কিন সিনেটর হিসেবে দাঁড়িয়েছিলেন বাইডেন। এটি বাইডেনের দশম ইসরায়েল সফর।

বাইডেন বলেন, জায়নবাদী হতে আপনার ইহুদি হওয়ার প্রয়োজন নেই। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য সবচেয়ে আশাবাদ হলো দুই রাষ্ট্রের সমাধান।

ইয়ার লাপিদ বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আপনার সম্পর্ক ছিল সবসময় ব্যক্তিগত’। বাইডেনকে তিনি একজন মহান জায়নবাদী এবং ইসরায়েলের সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

জেরুজালেমে দুই দিন অবস্থান করবেন বাইডেন। দখলকৃত পশ্চিম তীরে শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গে বসবেন।

শুক্রবার তিনি ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় যাবেন। সেখানে তিনি সৌদি কর্মকর্তা ও উপসাগরীয় মিত্রদের একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
সর্বশেষ খবর
ছোট রান্নাঘরে স্টোরেজ বাড়ানোর উপায়
ছোট রান্নাঘরে স্টোরেজ বাড়ানোর উপায়
জাতিসংঘে কিছু মুসলিম দেশ ট্রাম্পকে সমর্থন জানালো কেন
জাতিসংঘে কিছু মুসলিম দেশ ট্রাম্পকে সমর্থন জানালো কেন
নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল
নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী