ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২২, ১৫:৫৫আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫:৫৫

প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে ইরান। দেশটির দাবি, যুদ্ধজাহাজটিতে থাকা ড্রোন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে অভিযান চালাতে সক্ষম।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় শুক্রবার ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় যুদ্ধজাহাজটি উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে।

তেহরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবিলার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুমকির দুই দিনের মাথায় ইরানি নৌবাহিনীর এই ড্রোনবাহী জাহাজটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। এর মধ্যে পেলিক্যান, হোমা, আরাশ, চামরুশ, জুবিন, আবাবিল ৪ এবং বভার-৫ সফলতার সঙ্গে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়।

ভারটিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন মহড়ায় অংশ নেয়। এছাড়া ফতেহ এবং তারেক সাবমেরিন থেকেও ড্রোন উৎক্ষেপণ করা হয়। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম