সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ০৯:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৯:২২

সিরিয়ার দেইর আল জোর অঞ্চলে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন বাহিনী জানিয়েছে, অঞ্চলটিতে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে এই  হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা থেকে মার্কিন বাহিনীর সুরক্ষার জন্য এ ধরনের হামলা চালানো হয়েছে।

হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না সে ব্যাপারে মার্কিন বাহিনীর বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার মার্কিন বাহিনীর এই হামলার কিছুদিন আগেই সিরিয়ায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। এতে সিরিয়ার তিন সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হন। ওই হামলার নিন্দা জানায় রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 'সিরীয় ভূখণ্ডে ইসরায়েলের বিপজ্জনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।' এমন সময়ে তিনি এই মন্তব্য করেন যখন এক সময় উষ্ণ থাকা রুশ-ইসরায়েল সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মঙ্গলবার মার্কিন বাহিনীর চালানো হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে রাশিয়ার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের