শত্রুরা ব্যর্থ হয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২২, ০৮:৫৯ আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৮:৫৯

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। ফলে ‘শত্রুরা’ সহিংসতা উস্কে দিয়ে তেহরানের প্রতি তাদের মনের ঝাল মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

ইব্রাহিম রাইসি বলেন, ‘শত্রুরা সাম্প্রতিক নৈরাজ্যের সময় দেশে ঝামেলা তৈরির চেষ্টা করেছিল। কিন্তু অতীতের মতো জনগণ ধৈর্য ও প্রতিরোধের মাধ্যমে তা নস্যাৎ করে দিয়েছে।’

সাম্প্রতিক ‘সহিংসতা ও নৈরাজ্যের সময়’ ধৈর্য্যধারণ ও প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রশংসা করেন তিনি।

ইরানের বৈজ্ঞানিক উৎকর্ষ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক অঙ্গণে বাণিজ্যিক সহযোগিতার বিস্তার এবং সামগ্রিকভাবে প্রশাসনের প্রতি জনগণের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন ইব্রাহিম রাইসি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া
ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
সর্বশেষ খবর
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো