সিরিয়া-ইরাকে বিমান হামলা শুরু তুরস্কের (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১১:২২আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১১:৩৪

ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের জেরে সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। রবিবার টুইট বার্তায় এক বিবৃতিতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ জায়গায় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। এতে ৬ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। এর জেরে অভিযান শুরু করেছে আঙ্কারা। রবিবার ভোরে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সামরিক বিমানের রাতের উড্ডয়নের ছবি টুইট করে লিখেছে ‘হিসেবের সময় এসেছে’, যে বা যারা হামলা করেছে তাদের জবাবদিহি করা হবে।

তুরস্কের অভিযোগ, ইস্তাম্বুলে বোমা হামলার পেছনে কুর্দিস্তান ওয়ার্কস পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলো জড়িত রয়েছে। যদিও সশস্ত্র কুর্দি যোদ্ধারা আঙ্কারার অভিযোগ অস্বীকার করেছে।

অভিযানের ভিডিও প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীদের শেষ করতে নির্ভুল হামলা চালানো হয়েছে। আমাদের আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরের অঞ্চলে চালানো হয়। যেখান থেকে আমাদের দেশে হামলার জন্য সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে।

তুরস্ক এবং জাতিসংঘ পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে থাকে। তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে শুক্রবার ইঙ্গিত দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। এক্ষেত্রে মার্কিন নাগরিকদের উত্তর সিরিয়া ও ইরাকে ভ্রমণ না করার পরামর্শ দেয়।

ভিডিও: 

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী