ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১১:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১১:১৬

জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ থেকে রবিবার (১৮ ডিসেম্বর) সকালে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে দাবি করেছেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, রবিবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় টংচাং-রি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয় শক্তিশালী ক্ষেপণাস্ত্র। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একই দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এনএইএচকে জানিয়েছে, বিশেষ অর্থনৈতিক জোনের (ইইজে) বাইরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে। 

শনিবার ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-জ্বালানি মোটর ইঞ্জিন’ পরীক্ষার পরদিনই ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং। এর মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্রুত ও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের দেশটি। উদ্বিগ্ন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ জাপান ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াকে মোকাবিলায় কোরীয় উপদ্বীপে নৌ ও বিমান মহড়া চালিয়েছে তিন দেশ।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান