ইরানি মুদ্রার রেকর্ড দরপতন, ‘শত্রুদের’ দুষছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, ১৪:১২আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৪:১২

নানা কারণে বেশ কিছুদিন থেকেই অস্থিতিশীল ইরানি মুদ্রা রিয়াল। এরমধ্যেই শনিবার (২১ জানুয়ারি) ডলারের বিপরীতে রিয়ালের মান কমেছে রেকর্ড পরিমাণে। বৈদেশিক বিনিময় সাইট বনবাস্ট ডটকম জানিয়েছে, শনিবার অনানুষ্ঠানিক বাজারে এক ডলারের বিনিময় মূল্য ছিল চার লাখ ৪৭ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এটি ছিল চার লাখ ৩০ হাজার ৫০০ রিয়াল।

এমন পরিস্থিতির জন্য অবশ্য ‘শত্রুদের’ দুষছে ইরান। শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন দাবি করেন, তেহরানকে অস্থিতিশীল করতে শত্রুদের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে এমন দরপতনের ঘটনা ঘটেছে।

মুদ্রাস্ফীতি ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় দেশটির নাগরিকরা সঞ্চিত মুদ্রা দিয়ে ডলার অথবা স্বর্ণের মতো মূল্যবান ধাতব বস্তু কিনে রাখছেন।

ইরানের বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রিয়ালের দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নানা বিধিনিষেধকে রিয়ালের দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে চতুর্থ দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে ২২ বছরের কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুতে দেশব্যাপী আন্দোলনের পর রিয়ালের মুদ্রামান ২৯ শতাংশ কমে যায়। পারমাণবিক আলোচনায় তেহরানের অনীহা এবং বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণের ফলে ইইউ-এর সঙ্গে তেহরানের সম্পর্ক আরও শীতল হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। রাশিয়াকে ড্রোন সরবরাহ এবং বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণের দায়ে ইরানের বিপ্লবী গার্ডকে জঙ্গিগোষ্ঠী ঘোষণার কথা বলেছে ইউরোপীয় পার্লামেন্ট।

/এমপি/
সম্পর্কিত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ৮টিই আকাশে ভূপাতিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সর্বশেষ খবর
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
বন্ধ পাটকল চালুতে বড় বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানে নতুন আশা
বন্ধ পাটকল চালুতে বড় বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানে নতুন আশা
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’