ইসরায়েলি বিমান হামলায় ফের কাঁপলো গাজা

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে পর এ হামলা শুরু হলো।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় হামাসের অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। বিমান হামলার পর ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানায়, রাতে গাজায় বিস্ফোরণের কারণে আলোর ঝলকানি দেখা যায়।

দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র ইউনিট দাবি করেছে, তারা ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে বিমান হামলা এবং 'পরিকল্পিত আগ্রাসনের' প্রতিক্রিয়া হিসাবে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে।

চলতি বছরের শুরুতেই উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ফিলিস্তিনে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

গত সপ্তাহে জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ৯ ফিলিস্তিনি নিহত হন। এরপরই পূর্ব জেরুজালেমে ৭ ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হন। এর পেছনে ফিলিস্তিনিদের দায়ী করে তেল আবিব। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের