সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৭:২৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৭:২৩

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, হামলায় ইরানপন্থী ১১ যোদ্ধা নিহত হয়েছে। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে প্রাণঘাতী ড্রোন হামলায় এক মার্কিন প্রতিরক্ষা কন্ট্রাক্টর নিহত ও পাঁচ সেনা আহত হয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। ওই হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এই বিমান হামলায় চালিয়েছে মার্কিন সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরা খবরে বলা হয়েছে, সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের ওপর অতীতেও ড্রোন হামলা হয়েছে। তবে হতাহতের ঘটনা খুব বিরল।

বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার হাসাকেহ এলাকায় গ্রিনিচ মান সময় ১টা ৩৮ মিনিটে হামলা চালানো হয়।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, তাদের ওপর হামলা চালানো ড্রোনটি ইরানের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, হামলাকারী গোষ্ঠীটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কিত।

অস্টিন বলেন, সিরিয়া জোটের সেনাদের ওপর একাধিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই বিমান হামলার অনুমতি দিয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম