পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো সিরিয়ার ইরানপন্থিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৩:৫৮আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:৪৯

যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা আছে বলে হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ায় ইরানপন্থি বাহিনী। সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় ইরানপন্থিরা।

সিরিয়ায় ইরানের উপদেষ্টা কমিটির স্বাক্ষরিত অনলাইন বিবৃতিতে শুক্রবার বলা হয়, তাদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত মার্কিন হামলায় নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।

হতাহতদের জাতীয়তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

এতে আরও বলা হয়, সিরিয়ায় আমাদের আস্তানা বা বাহিনীকে ফের লক্ষ্যবস্তু করা হলে, উপযুক্ত জবাব দেওয়া হবে। এর সক্ষমতা আমাদের আছে।

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর বৃহস্পতিবার রাতে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, হামলায় ইরানপন্থী ১১ যোদ্ধা নিহত হয়েছে।

 

 

এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে প্রাণঘাতী ড্রোন হামলায় এক মার্কিন প্রতিরক্ষা কন্ট্রাক্টর নিহত ও পাঁচ সেনা আহত হয়েছে বলে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। ওই হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এই বিমান হামলায় চালায় মার্কিন সেনারা।

নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির সঙ্গে কথা বলা মার্কিন কর্মকর্তারা বলেন, একটি ড্রোন ছাড়া বাকি সবগুলোকেই গুলি করে ভূপাতিত করা হয়েছে। সেখানে কোনও মার্কিন সেনা আহত হয়নি। যুক্তরাষ্ট্রের সন্দেহ, ড্রোনগুলো ইরানের তৈরি।

সিরিয়ায় ইরানপন্থিদের আস্তানায় হামলার পরদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তায় জোর দেবে।

রাষ্ট্রীয় সফরে কানাডায় অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। তবে আমাদের নাগরিকদের নিরাপত্তায় আমরা সবকিছু করতে পারি। গতকাল (বৃহস্পতিবার) রাতে ঠিক তাই হয়েছে।’ সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম