বাইডেনের মন্তব্যে চটলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ২০:৩৮আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২০:৩৮

ইসরায়েলের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার নিয়ে সৃষ্ট সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যে চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

বাইডেন বলেছিলেন, নেতানিয়াহুর উচিত বিচারব্যবস্থার পরিবর্তন বাতিল করা। এই পদক্ষেপে ইসরায়েলে বিক্ষোভের জন্ম দিয়েছে এবং দেশটির সরকারের জন্য একটি রাজনৈতিক সংকট তৈরি করেছে।

জো বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, ‘এই পথে তারা (ইসরায়েল) চলতে পারে না।’

এই মন্তব্যের পর টুইটারে নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র যে নিজের সিদ্ধান্ত জনগণের ইচ্ছায় গ্রহণ করে। বন্ধু রাষ্ট্রসহ বিদেশিদের চাপের ভিত্তিতে নয়।

টানা ১২ সপ্তাহ ধরে বিচারব্যবস্থার সংস্কারবিরোধী আন্দোলনে ইসরায়েল অচল হয়ে পড়ার পর নেতানিয়াহু সোমবার বাধ্য হন সাময়িক সময়ের জন্য এটি নিয়ে আলোচনা পিছিয়ে দিতে।

বাইডেন বলেছেন, তিনি হস্তক্ষেপ করছেন না। কিন্তু তিনি যখন নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর একটি চেষ্টার কথা উল্লেখ করেছেন তখন সন্দেহ পোষণ করেছেন।

নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত নেতানিয়াহুকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়নি।

মঙ্গলবার নেতানিয়াহুকে শিগগিরই আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে বাইডেন বলেছেন, ‘না, খুব দ্রুত আমন্ত্রণ জানানো হচ্ছে না।’

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম