সৌদি আরবে মিসরের সিসি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১৭:৪৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭:৪৯

অর্থনৈতিক চাপে থাকা মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রবিবার সৌদি আরব পৌঁছেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর নিশ্চিত করেছে। অর্থনীতির ওপর চাপ কমাতে ও জোরদার করতে অর্থের প্রবাহ নিশ্চিত করতে কায়রোর উদ্যোগের মধ্যেই রিয়াদ সফরে গেলেন তিনি।

তেল সমৃদ্ধ সৌদি আরব দীর্ঘদিন ধরে মিসরকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। তবে সম্প্রতি রিয়াদ ইঙ্গিত দিয়েছে, এখন থেকে শর্তহীন সহযোগিতা দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, এই ইঙ্গিতের পর দুই দেশের সংবাদমাধ্যমে মধ্যে বিরল সংঘাত দেখা দিয়েছে।

সিসি সৌদি আরব সফরে এমন সময় গেলেন যখন অঞ্চলটিতে নতুন মেরুকরণ হচ্ছে। সিরিয়া, ইরান ও তুরস্কের সঙ্গে উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে সৌদি আরব ও মিসর।

এসপিএ’র খবরে বলা হয়েছে, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও ডি ফ্যাক্টো নেতা জেদ্দার রেড সিটিতে সিসির সঙ্গে বৈঠক করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে মিসরীয় ও সৌদি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্ট মুসাদ বিন মোহাম্মদ আল-আইবান ও মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল।

প্রায় এক দশক আগে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সিসি ক্ষমতা দখলের পর তাকে সমর্থন করে আসছে সৌদি আরব ও উপসাগরীয় মিত্ররা।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের বৈঠক
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার