সৌদি মন্ত্রীর তেহরান সফরের পর রিয়াদ যাচ্ছেন ইরানি কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ২০:৩৫ আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২১:০৪

সাত বছর পর তেহরানে সৌদি দূতাবাস পুনরায় চালু করতে ইরান সফর করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। দুই দিনের সফরে প্রতিনিধি দল নিয়ে তিনি শনিবার (৮ এপ্রিল) তেহরান পৌঁছান। রবিবার (৯ এপ্রিল) তেহরান ঘোষণা দিয়েছে, রিয়াদে ইরানি দূতাবাস চালু করতে এই সপ্তাহেই একটি টেকনিক্যাল টিম সৌদি আরব সফর করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ইরানে সৌদি প্রতিনিধি দলের সফরটি দুই দেশের মধ্যে গত ১০ মার্চে চীনের মধ্যস্থতায় হওয়া ‘ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের’ একটি অংশ।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রিয়াদের তেহরানের দূতাবাস চালু করতে ইরানের একটি টেকনিক্যাল টিম সৌদি আরব সফর করবে।

এর আগে শনিবার তেহরান পৌঁছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সৌদি দূতাবাস পুনরায় চালু করার বিষয় নিয়ে আলোচনা করেন। সৌদি প্রতিনিধি দলটির সদস্যরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মহাপরিচালক মেহদি হুনারদুস্তের সঙ্গে সাক্ষাৎ করেন। 

ইসনার খবরে বলা হয়েছে, রবিবার সকালে সৌদি আরবের প্রতিনিধি দল তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছে।

দীর্ঘদিনের পুরনো শত্রুতা ভুলে গত মাসে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চীনে বৈঠক করে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। দীর্ঘ সাত বছরে দেশ দুটির মধ্যে প্রথম কূটনৈতিক বৈঠক ছিল এটি।

বৃহস্পতিবারের বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচল, নাগরিকদের ভিসা প্রদান এবং সরকারি ও বেসরকারি সফর পুনরায় চালু করতে রাজি হন তারা।

২০১৬ সালে রিয়াদে শিয়া মুসলিম হত্যার ঘটনায় তেহরানে সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ হয়। ওই ঘটনার পর ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

 

/এটি/এলকে/এএ/
সম্পর্কিত
নির্বাচনে কি হারছেন নেতানিয়াহু? যে আভাস দিচ্ছে জরিপ
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন
‘মিরর ইমেজ’ রহস্যের জট ছাড়িয়ে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
সর্বশেষ খবর
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি