মিসরীয় পুলিশ কর্মকর্তার গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৩, ২০:১৩আপডেট : ০৪ জুন ২০২৩, ২০:৪৪

মিসরের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে গোলাগুলিতে ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। সীমান্তের ইসরায়েল অংশে এই গোলাগুলি হয়। এতে মিসরীয় কর্মকর্তাও নিহত হয়েছেন। দুই দেশের সেনাবাহিনী জানিয়েছে, অস্বাভাবিক ঘটনাটি যৌথভাবে তদন্ত করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। 

মিসর বলছে, তাদের পুলিশ কর্মকর্তা মাদক পাচারকারীদের তাড়া করতে গিয়ে ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গোলাগুলির ঘটনাটি একটি মাদকপাচার চক্রের বিরুদ্ধে অভিযানের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। দুই ইসরায়েলি সেনার মরদেহ সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে শনিবার সকালে শনাক্ত করা হয়।

ইসরায়েলের সেনাবাহিনী আরও বলেছে, এক সিনিয়র কর্মকর্তা রেডিওর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর কথিত হামলাকারীকে ঘিরে ফেলা হয় এবং সেখানে গোলাগুলি হয়। বন্দুকধারীসহ তৃতীয় আরেক সেনা নিহত হয়। পরে কথিত হামলাকারী মিসরের পুলিশ সদস্য বলে জানা গেছে।

ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। তাদের ধারণা, ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে।

মিসরের পুলিশ সদস্য কীভাবে ইসরায়েলে প্রবেশ করতে পারলেন তা স্পষ্ট নয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী