‘কৌশলগত’ সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকা সফরে রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৩, ২১:৫৭আপডেট : ১২ জুন ২০২৩, ২১:৫৭

‘কৌশলগত’ সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকার ৩টি দেশ সফরের উদ্দেশে সোমবার (১২ জুন) সকালে তেহরান ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ৫ দিনের এই সফরে ভেনিজুয়েলা, কিউবা ও নিকারাগুয়া যাবেন তিনি। পশ্চিমাবিরোধী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এমন সফরে বেরিয়েছেন রাইসি।

তেহরান ছাড়ার আগে রাইসি বলেন, ‘লাতিন আমেরিকার স্বাধীন দেশগুলোর সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে।’

প্রথমে ভেনিজুয়েলা হয়ে তারপর অন্য দুই দেশে যাবেন ইরানি প্রেসিডেন্ট। তিনটি দেশের ওপর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

দেশ তিনটির মধ্যে ভেনিজুয়েলার সঙ্গে ইরানের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। গত বছর ইরান সফর করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তখনই দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ২০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি হয়।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সৌদি আরব সফরের এক সপ্তাহের মধ্যে এমন সফরের ঘোষণা দিলেন রাইসি। চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সম্পর্কের বরফ গলেছে ইরান ও সৌদি আরবের। এছাড়া সম্প্রতি কিউবা ও নিকারাগুয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে তেহরানের।

সূত্র: আল জাজিরা

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী