জেরুজালেমে কার্যালয় খুলছে ইসরায়েলের রুশ দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৩, ১৮:৫৭আপডেট : ১৬ জুন ২০২৩, ১৮:৫৭

ইসরায়েলের রুশ দূতাবাস বিরোধপূর্ণ জেরুজালেমে শাখা কার্যালয় খুলতে যাচ্ছে। শহর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির অংশ হিসেবে এই উদ্যোগ নিচ্ছে। শুক্রবার রাশিয়ার দূতাবাস ও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ইসরায়েলে রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে বলেছে, পশ্চিম জেরুজালেমে ক্রয়কৃত একটি ভূমি নিয়ে এই চুক্তি। ১৮৮৫ সালে এই জমি ক্রয় করে রাশিয়া। এক বছরের দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৮ মে জেরুজালেম পৌর কর্তৃপক্ষ এই চুক্তি স্বাক্ষর করে। এই জমিতে একটি ভবন নির্মাণ করা হবে। যা দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান করবে।

খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের কাছে পবিত্র শহর জেরুজালেম। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধ নিরসনে অন্যতম বাধা এই শহরের মালিকানা। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাধ্যমে পূর্ব জেরুজালেম দখল করে এবং পরে নিজের অংশ করে নেয়। ইসরায়েল শহরটিকে নিজেদের অবিচ্ছেদ্য ও অবিভক্ত রাজধানী মনে করে। ফিলিস্তিনিরা শহরের পূর্ব অংশকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করতে চায়।

পুরো জেরুজালেমের ইসরায়েলের মালিকানাকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। তারা মনে করে, জেরুজালেম নিয়ে বিরোধের সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে।

ইসরায়েলে বেশিরভাগ দেশের দূতাবাস তেল আবিবে অবস্থিত। তবে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর চারটি দেশ শহরটিতে দূতাবাস চালু করেছে। 

শুক্রবারের বিবৃতিতে রাশিয়ার দূতাবাস দাবি করেছে, জেরুজালেমে শাখা কার্যালয় চালু করা তাদের মধ্যপ্রাচ্যের ন্যায্য সমাধানের অপরিবর্তনীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের