গাড়ির চাবি আটকে গেলো গলায়, ১৫ মিনিটের অপারেশন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৮:৪৩

সৌদি আরবের আল-কুনফুদাহ শহরের লোহিত সাগরের এক বাসিন্দা গাড়ির চাবি নিয়ে খেলছিলেন। খেলার ছলে গলার ভেতর গাড়ির চাবি ঢুকিয়ে দেন। কিন্তু শক্তভাবে আটকে গেলে আর বের করা সম্ভব হচ্ছিল না। এতে ঘটে যায় বড় ধরনের বিপত্তি।

জরুরি অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। দ্রুত গঠন করা হয় একটি মেডিক্যাল টিম। অবস্থার কিনারা করতে না পেরে ৪৯ বছর বয়সী লোকটিকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে।

চিকিৎসক দল মাত্র ১৫ মিনিটের অপারেশনে গলায় আটকে থাকা চাবিটি বের করতে সক্ষম হয়। স্বাস্থ্য বিভাগের বরাতে এ খবর বৃহস্পতিবার জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া ।

ধাতব বস্তুটি বের করার পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

সূত্র: আল আরাবিয়া

/এলকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?