ইরাকের কারবালায় সড়ক দুর্ঘটনা, ১৬ ইরানি শিয়া তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৩

ইরাকের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিয়া ধর্মের অনুসারী।

ধর্মীয় সমাবেশ আরবাইন উপলক্ষে ঐতিহাসিক কারবালা শহরে লাখ লাখ মানুষ জড়ো হচ্ছেন। হুসাইন ইবনে আলির চল্লিশা উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠান হয়। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।

শনিবার সালাহদ্দীন প্রদেশের স্বাস্থ্য পরিচালক খালেদ বুরহান জানান, দুর্ঘটনাটি দুজাইল ও সামাররা শহরের মাঝামাঝি ঘটেছে।

এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাননি তিনি। নিহতদের বেশির ভাগই ইরান থেকে এসেছিলেন। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার গভীর রাতে দুইটি মিনিবাসে সংঘর্ষ ঘটে। চালকদের একজন ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

চলতি বছর এই ধর্মীয় অনুষ্ঠানটি শুরুর পর ২৬ লাখ শিয়া মুসল্লি জড়ো হয়েছেন ইরাকে। ইরান থেকে বিমান এবং সড়ক পথে যোগ দিয়েছেন অনেকে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম