সৌদি আরবে ইউনেস্কোর বৈঠকে ইসরায়েলি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭

সৌদি আরবে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর একটি বৈঠকে অংশ নিয়েছে ইসরায়েলের একটি প্রতিনিধিদল। সোমবার (১১ সেপ্টেম্বর) রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত  হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম অধিবেশনে তিনজন ইসরায়েলি কর্মকর্তাকে দেখা গেছে। বার্তা সংস্থাটি যোগাযোগ করলে  কর্মকর্তারা কোনও কথা বলেননি।

এক ইসরায়েলি কর্মকর্তা জানান, এই প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা-বিষয়ক উপ-মহাপরিচালক ও প্যারিসে ইউনেস্কোতে  নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন।

তিনি আরও জানান, ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানও এই বৈঠকে অংশ নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সৌদি সরকার কোনও মন্তব্য করেনি। তাছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ইউনেস্কোও কোনও মন্তব্য করেনি।

সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক  সম্পর্ক নেই।  ফলে সৌদি ভূখণ্ডে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যে উপস্থিতি খুবই বিরল। তবে উভয়ের মধ্যে গোপন যোগাযোগ রাখার কথা বিভিন্ন  সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

ওয়াশিংটন রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে স্বাক্ষর করতে চাপ দিয়ে আসছে। যদি এই চুক্তি হয়, তবে এটি হবে ইসরায়েলের বড় একটি কূটনৈতিক জয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েলের সঙ্গে। 

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি