পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩১

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (২৪ সেপ্টেম্বর) নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই হামলায় দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন ২১ বছর বয়সী আছিদ আবু আলি ও ৩২ বছর বয়সী আব্দুল রহমান আবু দাঘাশ। এই হামলায় আশ্রয়কেন্দ্রের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

সর্বশেষ এই রক্তপাতের ঘটনা সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আমরা একটি ভবনে ‘জঙ্গি কমান্ড সেন্টার ও বোমা রাখার স্থান’ ধ্বংস করার জন্য নূর শামস শরণার্থী শিবিরে গিয়েছিলাম।

তারা আরও বলেছে, জঙ্গিদের প্রকৌশল ইউনিটের কয়েকটি দল রাস্তায় বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের ওপর গুলিবর্ষণ করেছে সশস্ত্র ফিলিস্তিনিরা। তাই সেনারা সরাসরি গুলি চালাতে বাধ্য হয়েছিল।

এই মাসের শুরুতে ২১ বছর বয়সী আয়েদ সামিহ খালেদ আবু হারবকে মাথায় গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। নুর শামস শরণার্থী ক্যাম্পেই এই হত্যাকাণ্ড হয়েছিল।

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি