সিরিয়ায় সরকারপন্থি ও কুর্দিদের ব্যাপক সংঘর্ষ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪১

সিরীয় সরকারের অনুগত যোদ্ধা ও কুর্দি বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ে ২৫ জন প্রাণ হারিয়েছেন। গত দুই দিন আরব জেলায় উভপক্ষের লড়াই চলছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সিরিয়ার পর্যবেক্ষণ সংস্থা।

যুক্তরাষ্ট্র মদদপুষ্ট কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দাবি করেছে, সোমবার তাদের নিয়ন্ত্রিত এলাকায় বন্দুকধারীরা প্রবেশ করে। এরপরই উপযুক্ত জবাব দিয়ে সশস্ত্র বন্দুকধারীদের তাড়িয়ে দিয়েছে এসডিএফের যোদ্ধারা।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারপন্থি যোদ্ধারা ফোরাত নদী পার হলে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতরা কোন পক্ষের তা জানা যায়নি।

এই মাসের শুরুতে একই জায়গায় এসডিএফের সঙ্গে আরব উপজাতিদের মধ্যেও ১০ দিনের সংঘর্ষ চলে। এতে অন্তত ৯০ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী