আরেক হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ১৭:০৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:০৪

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুৎজে ভয়াবহ হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডার বিলাল আল কেদরাকে হত্যা করা হয়েছে। রবিবার বাহিনীটির পক্ষ  থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় আল কেদারা নিহত হয়েছেন। তাকে হামাসের বাহিনীর নুখবা কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের অতর্কিত হামলায় কিব্বুৎজ নিরিল অঞ্চলের হত্যাযজ্ঞের জন্য দায়ী আল কেদরা।

এর আগ শনিবার (১৪ অক্টোবর) ইসরায়েলের সেনাবাহিনী আরও দুই হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা ‘সিন বেত’-এর নির্দেশনা মোতাবেক হামাসের আলী কাদিকে হত্যা করেছে বিমান বাহিনী। ৭ অক্টোবরের নৃশংস হামলায় তিনি নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। তিনি হামাসের একটি কমান্ডো কোম্পানির কমান্ডার।

নিহত অপর হামাস কমান্ডার হলেন মেরাদ আবু মেরাদ। ইসরায়েলির সেনাবাহিনীর দাবি অনুসারে তিনি হামাসের এরিয়াল ব্যবস্থার প্রধান।

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান