দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ১৫:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:০৬

দক্ষিণ গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রাফা, দাইর আল বালাহ ও খান ইউনুস শিবিরে ইসরায়েলের বিমান হামলায় তাদেরে মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু বলে জানিয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে ইসরায়েল গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে নির্দেশ দিয়ে আসছে। ইসরায়েলি নির্দেশের পর কয়েক লাখ ফিলিস্তিনি দক্ষিণে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে সোমবার দিবাগত রাতে দক্ষিণাঞ্চলেও বোমা বর্ষণ করছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকাজুড়ে ২০০ টিরও বেশি বোমা হামলা করেছি। হামাসকে লক্ষ্য করেই এই হামলা চলানো হয়েছে।

এক্সে (সাবেক টুইটার) আল জাজিরা আরবি শাখার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসা সহায়তা কর্মীরা একজন ভুক্তভোগীকে ব্যাগে করে নিয়ে যাচ্ছে। অন্য একজন গুরুতর আহত রোগীকে স্ট্রেচারে করে দক্ষিণ গাজার একটি হাসপাতালে নিয়ে যাচ্ছে।

একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, এই বোমা হামলায় অন্তত ১০০ জনের বেশি আহত হয়েছেন।

০৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ১১ দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৫০০ জন।

অপর দিকে ইসরায়েলি বোমা হামলায় দুই হাজার ৮০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দশ হাজার ৮৫৯ জন। তাছাড়া পশ্চিম তীরে নিহত হয়েছেন ৫৭ জন। এক হাজার ২০০ জন আহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম