‘সৌদি-ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ব্যাহত করতেই হামলা চালায় হামাস’

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ০৯:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:০৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলার কারণে বাধার মুখে পড়ছে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যার আসল উদ্দেশ্য ছিল– যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তেল-আবিব ও রিয়াদের মধ্যকার আনুষ্ঠানিক কূনৈতিক সম্পর্কে বাধা দেওয়া।

বাইডেনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘অন্যান্য কারণের মধ্যে ইসরায়েলের দিকে হামাসের অগ্রসরের এটি একটা কারণ। তারা জানতো, এ বিষয়ে সৌদি প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছি আমি।’

মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে গত কয়েক বছর ধরেই মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় থাকাকালীন সব নিয়ম অপেক্ষা করে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন করে বিতর্ক জন্ম দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসে এই কাজটিকে আরও এগিয়ে নিচ্ছেন বাইডেন।

আরও পড়ুন: জিম্মি মার্কিন মা-মেয়েকে মুক্তি দিলো হামাস

অনেকে সতর্ক করেছেন, এই অঞ্চলে সংঘাতের অবসান ঘটাতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধানটি আগে করতে হবে। তা না হলে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরা অসম্ভব। পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের