গাজায় হামলা বন্ধে কায়রোয় বসছে শান্তি সম্মেলন, থাকছেন কারা?

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ১২:২৮ আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯:৩০

ইসরায়েল-হামাসের সংঘাত বন্ধে করণীয় নিয়ে শনিবার (২১ অক্টোবর) মিসরের কায়রোতে বসছে শান্তি সম্মেলন। মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ সউকরি বলেছেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন না বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

এই সম্মেলনে– মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের রাজা আবদুল্লাহ, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিনসহ আরও অনেকে।

গত ১৪ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আরব বিশ্বসহ জাতিসংঘের আহ্বানের পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৪০০ জন নিহত হন। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ