গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৪৮

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১০:১০আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:১০

অধিকৃত গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। সবাইকে স্থানান্তরিত হতে বলেছিল ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। রবিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

গাজায় হামাস পরিচালিত সরকারের দফতর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সারি লম্বা হয়েছে। চার হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক হাজার ৭৫৬ শিশু ও ৯৬৭ নারী রয়েছেন। ১৩ হাজার ৫৬১ জন গুরুতর আহত হয়েছেন।

উভয় পক্ষের কর্তৃপক্ষের মতে, ২১ অক্টোবর পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৩৮৫ জন।

বৃহস্পতিবার বিকালে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পূর্বে ইসরায়েলের কারাগারে পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি বন্দি ছিল। এখন বন্দি সংখ্যা বেড়ে ১০ হাজারের বেশি হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে অধিকৃত গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। যেখানে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ২৩ লাখ।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম