গাজায় ত্রিমুখী অভিযান প্রশ্নে যা বললেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ০৯:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:১৭

গাজায় যে কোনও সময় আকাশ, সমুদ্র ও স্থলপথে অভিযান শুরু হবে ইসরায়েলি বাহিনীর। সম্ভাব্য অভিযান অন্তত ৩ মাস চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

ইসরায়েলের এয়ার ফোর্স অপারেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ব্রিফিংয়ের পর গ্যালান্ট বলেছেন, গাজায় সামরিক অভিযান এক, দুই অথবা তিনমাস লাগতে পারে। কিন্তু ওই অভিযানের পর হামাস নিশ্চিহ্ন হয়ে যাবে।

এই লক্ষ্য থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) কেউ থামাতে পারবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, গাজায় এটিই আমাদের শেষ অভিযান হতে পারে। এরপর সেখানে হামাসের আর কোনও সদস্য বেঁচে থাকবে না।

আরও পড়ুন: 

ইসরায়েলি বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি স্থল অভিযান শিগগিরই আসছে বলে জানান তিনি। তবে কবে কখন থেকে শুরু হবে, তা স্পষ্ট করেনি তিনি।

এ ধরনের অভিযান শুরু হলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি