মেক্সিকোয় সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ১১:১৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩:২৭

মেক্সিকোর একটি নিরাপত্তা চৌকিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরোতে এ ঘটনা ঘটেছে।

রাজ্যের প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেছেন, অজ্ঞাত হামলাকারীরা কয়ুকা দে বেনিতেজের পৌরসভার একটি নিরাপত্তা টহলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। কীভাবে ঘটনাটি ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এএফপির প্রতিবেদন জানা গেছে, নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। মূলত মাদকবিরোধী টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা অতর্কিত আক্রমণ চালায়। পরে গুলি করে পুলিশ কর্মকর্তাদের করে হত্যা করে দুর্বৃত্তরা।

গত কয়েক বছর মেক্সিকোয় সন্ত্রাসী হামলায় বেড়েছে কয়েকগুণ। মাদকবিরোধী অভিযান কেন্দ্র করে প্রায়শই গোলাগুলি ও হামলায় প্রাণহানি বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটির সরকারের মাদকবিরোধী অভিযান শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজার হত্যাকাণ্ডের ঘটেছে মেক্সিকোয়।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি