৫০ বন্দির মুক্তির বিনিময়ে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস  

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩, ০৯:২০আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:০৮

কাতারের মধ্যস্ততায় ৫০ বন্দিকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (১৫ নভেম্বর) কাতারের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এই চুক্তির বাস্তবায়ন হলে এটিই হবে গাজায় চলমান সংঘাতে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক বন্দি মুক্তির ঘটনা।

কর্মকর্তারা বলছেন, চুক্তিটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ বন্দিকে মুক্তিতে রাজি হয়েছে হামাস।

এছাড়া, ইসরায়েলের কারাগার থেকে কিছু ফিলিস্তিনি নারী ও শিশুদেরকে মুক্তি দেবে ইসরায়েল এবং গাজায় মানবিক সহায়তার পরিমাণ বাড়াবে বলেও ধারণা করা হচ্ছে। তবে হামাস প্রাথমিকভাবে এই চুক্তিতে সম্মতি জানালেও এখনও বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল।

আলোচনাধীন এ চুক্তির অংশ হিসেবে ইসরায়েল তার কারাগার থেকে কতজন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে তা জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে এখনও আলোচনা চলছে।

গত ৭ অক্টোবর গাজায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এ হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। এসময় ইসরায়েলের ২৪০ জনের বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা। তাদের মুক্তি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী