যুদ্ধবিরতির বিষয়ে যা বললেন হামাস নেতা

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৩:৩২আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫:২৩

গাজা-ইসরায়েল সংঘাত চলাকালে যুদ্ধবিরতি চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছে হামাস, এমনটা জানিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ। তিনি বলেন, হামাসের কর্মকর্তারা সমঝোতা চায়, যেখানে থাকবে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি অর্থাৎ বন্দিবিনিময়, ত্রাণ সরবরাহের মতো বিষয়গুলো। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া বার্তায় এসব কথা বলেন তিনি। 

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বিস্তারিত কিছু না বলা হলেও হামাসের এক কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, গাজায় সাহায্য পাঠানোর ব্যবস্থা এবং হামাসের হাতে জিম্মিদের নিয়ে এরই মধ্যে আলোচনা করা হয়েছে।

হামাসের কর্মকর্তা ইসসাত আল রেসিক বলেছেন, জিম্মিদের মধ্যে নারী ও শিশুদের মুক্ত করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত জানাবে কাতার, যারা এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার প্রথম দিন ২৪০ ইসরায়লিকে জিম্মি করে হামাস।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, তিনি বিশ্বাস করেন মানবিক বিরতি চুক্তি সন্নিকটে। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলছেন, হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিতে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন চুক্তি খুবই নিকটে। 


রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক বলছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করে গাজা ইস্যুতে মানবিক সমস্যাগুলোর বিষয়গুলোতে আলোচনা করেছেনে তিনি। মিরজানা কাতারের কর্তৃপক্ষের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছেন। এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছে আইসিআরসি। 

এদিকে গত সপ্তাহে রয়টার্স এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, কাতার মধ্যস্থতাকারী হিসেবে হামাস ও ইসরায়েলের জন্য একটি চুক্তি চেয়েছিল। যাতে তারা তিন দিন যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জনকে মুক্তি দিতে পারবে। 

গাজা-ইসরায়েল সংঘাতের ৪৬ দিন আজ। চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ হাজার ৩শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার ৫শ’ শিশু এবং ৩ হাজার ৫শ’ নারী। 

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম