জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৮ সম্মেলন

৭ বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি ছাড়াতে পারে

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১২

আগামী ৭ বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমারেখা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন জলবায়ু বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় তারা সতর্ক করেন, জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বর্তমানে বিশ্বে যে পরিমাণ কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ হচ্ছে তা অব্যাহত থাকলে বৈশ্বিক উষ্ণতা নির্ধারিত সীমারেখা ছাড়িয়ে যাবে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৮ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) কয়লা, তেল ও গ্যাস দূষণের বিষয়ে ‘এখনই পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছেন তারা। ফরাসি বার্তাসংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এ সম্মেলন জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করার চেষ্টা চলছে। তবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী বেশিরভাগ বড় দেশগুলোই কার্বন নিঃসরণ বন্ধে আহ্বান করা একটি চুক্তির প্রচেষ্টা ঠেকাতে ওঠে-পড়ে লেগেছে।

জলবায়ু বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক জোট ‘গ্লোবাল কার্বন প্রজেক্টে’র বার্ষিক সমীক্ষায় দেখা গেছে, গত বছর জীবাশ্ম জ্বালানির মাধ্যমে কার্বন ডাই-অক্সাইডের দূষণ ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর মধ্যে চীন ও ভারতের কার্বন নিঃসরণের পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। দেশ দুটি এখন যথাক্রমে প্রথম ও তৃতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ।

জলবায়ু বিজ্ঞানীদের ধারণা, ২০৩০ সালের মধ্যে একাধিক বছরে প্যারিস চুক্তির নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি শিল্পায়নপূর্ব সময়ের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এক্সেটার ইউনিভার্সিটির গ্লোবাল সিস্টেম ইনস্টিটিউটের প্রধান লেখক পিয়েরে ফ্রিডলিংস্টেইন সাংবাদিকদের বলেছেন, ‘এটি আরও বেশি জরুরি হয়ে উঠছে। আমাদের হাতে সময় কম। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি লক্ষ্যের নিচে বা এর খুব কাছাকাছি ধরে রাখতে আমাদের এখনই কাজ করতে হবে।’

/এএকে/
সম্পর্কিত
বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট
ভবিষ্যতের জন্য টাকা জমানো ‘অর্থহীন’, বললেন ৮৬৮ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক
স্বজনদের পরিচয়ে ২ কোটি টাকার জালিয়াতি, ব্রিটেনে বাংলাদেশি জুয়ারির কারাদণ্ড
সর্বশেষ খবর
নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড
নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড
বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট
বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট
ভবিষ্যতের জন্য টাকা জমানো ‘অর্থহীন’, বললেন ৮৬৮ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক
ভবিষ্যতের জন্য টাকা জমানো ‘অর্থহীন’, বললেন ৮৬৮ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক
যে নিয়মে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল
যে নিয়মে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল
সর্বাধিক পঠিত
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে