কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফের দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০২

কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে দাফন করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির নতুন শাসক শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন দেশটির শাসক গোষ্ঠী আল-সাবাহ পরিবারের সদস্যরা এবং পার্লামেন্টের স্পিকার। বিলাল বিন রাবাহ মসজিদে জানাজার নামাজ শেষে সুলাইবিখাত কবরস্থানে শেখ নাওয়াফকে দাফন করা হয়। এখানেই তার পরিবারের আত্মীয়দের দাফন করা হয়েছে।

শনিবার ৮৬ বছর বয়সে শেখ নাওয়াফ মৃত্যুবরণ করেন। কাতারের সরকারি বার্তা সংস্থা কুনার দেওয়া তথ্য অনুযায়ী, জরুরি স্বাস্থ্য সংকটের কারণে গত নভেম্বর মাসে শেখ নাওয়াফকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে সময় তার অসুখের বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। কিন্তু পরে বলা হয়েছিল, তার অবস্থা স্বাভাবিক রয়েছে।

২০২১ সালের শেষ দিক থেকে কুয়েতের ডি ফ্যাক্টো শাসক হিসেবে ভূমিকা রাখছিলেন শেখ মেশাল। ওই সময় শেখ নাওয়াফ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তার হাতে তুলে দেন।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান, সৌদি আরব ও ইরাকের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটির।

শেখ মেশাল কুয়েতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরব উপসাগরীয় ঐক্য, পশ্চিমা জোট ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে ধারণা করা হয়েছে।

শেখ নাওয়াফের তিন বছরের শাসনকালকে কুয়েতের নিরিখে সংক্ষিপ্ত হিসেবে বলা যায়। এই শাসনকালে তিনি অসুস্থতায় ভুগেছে। তার পূর্বসূরী ও ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ ১৪ বছর শাসন করেছিলেন। ওই সময়েই উপসাগরীয় দেশটির পররাষ্ট্রনীতি রূপ পায়, যা দুই প্রজন্ম ধরে অব্যাহত রয়েছে।

শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমিরের শপথগ্রহণ করেছিলেন। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমিরের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম