ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতিকে সমর্থন করে না নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১১:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:২৯

সম্প্রতি গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের কট্টরপন্থি দুই মন্ত্রী স্মটরিচ ও বেন-গভির। তাদের এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়টি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি করা অথবা তাদের ভূখণ্ডকে হ্রাস করার যেকোনও ধরনের আহ্বানকে নেদারল্যান্ডস প্রত্যাখ্যান করে।

এর আগে, গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে বের করে দিতে একটি প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। তারা ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন।

ইসরায়েলের ফায়ারব্র্যান্ড জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির গাজার বাসিন্দাদের দেশত্যাগকে উৎসাহিত করাকে সমাধান হিসেবে দেখছেন বলে জানান।

আর অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ বলেছিলেন, যদি গাজায় আরবরা না থাকে, তাহলে ইসরায়েলিরা বলবে, ‘এটি একটি সুন্দর জায়গা, আসুন, মরুভূমিকে প্রস্ফুটিত করি।’

তবে গত মঙ্গলবার (২ জানুয়ারি) ইসরায়েলি মন্ত্রীদের এমন প্রস্তাবকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ফিলিস্তিনিদের গাজার বাইরে বের করে দিয়ে অন্য কোথাও পুনর্বাসনের আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।

৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাবাসীদের উচ্ছেদ বা ইহুদি বসতি স্থাপনকারীদের ভূখণ্ডে ফেরত পাঠানোর বিষয়ে নেতানিয়াহু সরকার কোনও ইঙ্গিত দেয়নি।

কিন্তু বেন গভির যুক্তি দেখিয়েছিন যে ফিলিস্তিনিদের প্রস্থান এবং ইসরায়েলি বসতি পুনঃপ্রতিষ্ঠা একটি সঠিক, ন্যায়সঙ্গত, নৈতিক এবং মানবিক সমাধান।

/এনএআর/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের