বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর হামলায় অর্ধশতাধিক বেসামরিক নিহতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ২১:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২২:১১

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এইচআরডব্লিউ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট থেকে শুরু করে সেনাবাহিনীর তিনটি ড্রোন হামলায় বহু নিহতের ঘটনা ঘটেছে। দুইটি হামলা চালানো হয়েছে জনাকীর্ণ একটি বাজারে এবং আরেকটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে।

দেশটিতে ২০২২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসেন। তিনি আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গ্রুপগুলোকে দমনে নজর দেন।

নিউইয়র্ক ভিত্তিক সংগঠনটি প্রতিবেদনে বলেছে, বুরকিনা ফাসোর সামরিক বাহিনী হামলার জন্য সবচেয়ে নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে। এতে বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যা যুদ্ধ আইন লঙ্ঘন করেছে।

বুরকিনা সরকারের প্রতি অবিলম্বে এসব যুদ্ধাপরাধের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে এইচআরডব্লিও বলেছে, ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহযোগিতা প্রদান করতে হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব