সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ১৭:১১আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৭:১১

সশস্ত্র সংঘর্ষের কারণে তিউনিসিয়া এবং লিবিয়ার সীমান্তবর্তী রাস জাদিরে একটি বড় সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার রাষ্ট্রীয় টিভি এবং লিবিয়ার কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্তে ‘বহিরাগতরা’ আক্রমণ করেছে। ওই সীমান্ত দিয়ে লিবিয়ানরা প্রায়ই চিকিৎসার জন্য তিউনিসিয়ায় যাতায়াত করে এবং পণ্যবাহী ট্রাক চলাচল করে।

মন্ত্রণালয়টি এ বিষয়ে আরও বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, ‘এই অবৈধ গোষ্ঠীগুলোর এমন পদক্ষেপ মুখ বুজে সহ্য করা হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

২০১১ সালের বিদ্রোহের পর থেকে লিবিয়ায় কিছুটা স্বস্তি দেখা দিয়েছিল। দেশটি পূর্ব ও পশ্চিম উপদলে বিভক্ত। এর প্রতিটি অঞ্চল প্রতিদ্বন্দ্বী প্রশাসন শাসন করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে রাস জাদিরে একটি জ্বলন্ত যান এবং গুলির শব্দে মানুষদের দৌঁড়াতে দেখা গেছে। তবে ওই ফুটেজটি যাচাই করতে পারেনি রয়টার্স।

সীমান্তে চোরাচালান ও অনিরাপত্তা মোকাবিলায় রবিবার সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা জানিয়েছিল মন্ত্রণালয়টি।

সোমবার গভীর রাতে তিউনিসিয়ার তাতাউইন রেডিও জানিয়েছে, লিবিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া তিউনিসিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি