গাজায় অস্বাভাবিক ওজনের নবজাতকরা অনাহারে মারা যাচ্ছে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১১:২৫আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৩:২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। ফলে অঞ্চলটিতে জন্ম নেওয়া অস্বাভাবিক ওজনের নবজাতকরা মারা যাচ্ছে। সেখানকার ডাক্তার ও চিকিৎসা কর্মীদের বরাতে মঙ্গলবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

জেনেভায় জাতিসংঘের একটি সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও এর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছন, ‘সেখানকার অন্তঃসত্ত্বা মায়েদের ওজন অনেক কম এবং তারা পুষ্টির অভাবে গর্ভকালীন বিভিন্ন জটিলতায় ভুগছেন।’

হ্যারিস বলেন, ক্রমবর্ধমানভাবে সেখানে আমরা এমন শিশুদের দেখছি যারা অনাহারের কারণে মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে। তাদের ঘন ঘন খাওয়ানো দরকার। আমাদের কাজ এখন অপুষ্টি স্থিতিশীলকরণ কেন্দ্র স্থাপন করা।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে গাজার দক্ষিণে একটি কেন্দ্র স্থাপন করেছে তারা এবং উত্তরাঞ্চলেও অপুষ্টি স্থিতিশীলকরণ কেন্দ্র স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে এই ধরনের কেন্দ্র গড়ে তুলতে যে পরিমাণ সরঞ্জামের প্রয়োজন সেগুলো আনার জন্য ‘প্রবেশ ও নিরাপত্তা’ প্রয়োজন, যা এই মুহুর্তে সম্ভব নয়।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে গাজায় দীর্ঘ যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী, হামাসের ওইদিনের হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এসময় আরও ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। ওই হামলার জবাবে গাজায় ওইদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৮০০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও  প্রায় ৭৪ হাজার ।

জাতিসংঘের সংস্থার মতে, গাজায় দুর্ভিক্ষ আসন্ন। শুধু মানবিক সহায়তার টেকসই প্রবেশ এবং আরও  সরবরাহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে পারে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম