নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানালো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ২৩:৩০আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২৩:৩০

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পাস হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (২৫ মার্চ) গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার নিরাপত্তা পরিষদের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও শর্তহীনভাবে সব জিম্মির মুক্তির আহ্বান জানানো একটি প্রস্তাব পাস হয়েছে। অতীতে যুদ্ধবিরতির আহ্বানে ভেটো দিলেও এবার ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। ফলে প্রস্তাবটি পাস হয়। পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কিন্তু ইসরায়েল তা যেন মেনে চলে, সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এখন কীভাবে কাজ করবে তা এখন গুরুত্বপূর্ণ।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, এই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছেন এবং যোদ্ধারা ২৫৩জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে। জবাবে ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। যা ষষ্ঠ মাসেও চলমান রয়েছে।

সোমবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা হালনাগাদ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা ৩২ হাজার ৩৩৩ জন। আরও কয়েক হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষের দোরগোড়ায় রয়েছেন। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর অনুমতি দিতে ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে।

জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনি দূত আব্দুল্লাহ আলি ফাদেল আল-সাদি বলেছেন, আরব গ্রুপ প্রস্তাবটিকে স্বাগত জানাচ্ছে। তবে কেবল স্থায়ী যুদ্ধবিরতি গাজায় থাকা জিম্মিদের মুক্তির সুযোগ বৃদ্ধি করবে।

সৌদি আরবও নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র রমজান মাসে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানায় সৌদি আরব। যা একটি স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি ও সব জিম্মির মুক্তির দিকে নিয়ে যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের