হামাসের শীর্ষ নেতা মারওয়ান ইসাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ০৯:১৫আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৮:০৩

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি হামলায় হামাসের ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র। মঙ্গলবার (২৬ মার্চ) এক টেলিভিশন বিবৃতিতে এ দাবি করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, আমরা সব গোয়েন্দা তথ্য যাচাই করেছি। গত ১০ মার্চ যে সামরিক অভিযান চালানো হয়েছে তাতেই হামাসের শীর্ষ এই নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বিশ্ব নেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বানকে স্বাগত জানানোর ঠিক একদিন পরই এই খবর এলো।

গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে ইসরায়েলি হামলায় ইসা নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তখন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, তারা ৯ থেকে ১০ মার্চের মধ্যে গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে বিমান হামলা চালিয়েছিল। ওইখানে ইসার আস্তানা ছিল বলে দাবি করে তারা।  

তবে ইসা নিহতের বিষয়ে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন ইসা। তিনি হামাসের তৃতীয় শীর্ষ নেতা ছিলেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ৭৮৭ জন। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম