ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে জাতিসংঘে বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৬

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের অনুরোধ নিয়ে বৈঠক করবে নিরাপত্তা পরিষদ। সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় নিউ ইয়র্কে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

পূর্ণ সদস্য পদ পেতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে ফিলিস্তিনের আনুষ্ঠানিক আবেদনের পর এমন সিদ্ধান্ত এলো। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টার সমন্বয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিন ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।সমর্থকরা জানিয়েছে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪০ জন এরইমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।

তবে আবেদনটিতে এখনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নটি সরাসরি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত, জাতিসংঘে নয়।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি