ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে: সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১৪:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২১:১০

সৌদি আরবের বাদশাহ সালমান বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের ভাষণে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এ কথা বলেছেন তিনি। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

বাদশাহ সালমানের পক্ষে ভাষণটি জনগণের কাছে পৌঁছে দেন দেশটির সম্প্রচারমন্ত্রী সালমান আল-দোসারি।

সৌদি বাদশাহ সালমান নিরাপদ ত্রাণ করিডোরের ব্যবস্থা, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও নিরাপদে বসবাসসহ ফিলিস্তিনিদের সব বৈধ অধিকার দিয়ে তাদের দুর্ভোগ অবসানের আহ্বান জানিয়েছেন।

বাদশাহ সালমান এই রমজানে ওমরাহ পালনকারী লক্ষাধিক পুণ্যার্থীর সুবিধার্থে দুটি পবিত্র মসজিদ এবং এর দর্শনার্থীদের সেবা করার সম্মানের জন্য এবং সরকারি খাতকে তাদের প্রচেষ্টার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে রাজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেছেন তিনি।

দুটি পবিত্র মসজিদের সেবায় নিয়োজিত থাকতে পারার জন্য আল্লাহ ও মসজিদে ভ্রমণকারী এবং রমজান মাসে লাখো মুসল্লির ওমরাহ নিশ্চিত করার কাজে নিয়োজিত সরকারি কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন সৌদি বাদশাহ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী