উত্তর গাজায় নতুন সহায়তা করিডোর খুললো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১২:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৫:২৪

ক্ষতিগ্রস্থ উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য নতুন করিডোর খুলেছে ইসরায়েল। শুক্রবার (১২ এপ্রিল) এই নতুন করিডোর খোলার কথা বলেছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত উত্তর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের জন্য নতুন করিডোর খুলেছে। এটি অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশ বাড়াবে।

এদিকে জাতিসংঘ বলেছে, গাজার ভেতরে ত্রাণ বিতরণ সমস্যার কারণে সহায়তার বিষয়টি ঠিক মতো বোঝা যাচ্ছে না।

গাজায় ছয় মাসের যুদ্ধে ফিলিস্তিনিরা প্রকট সমস্যায় পড়েছেন। সেখানে ১০ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে রয়েছেন।

এদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় একজন হামাস যোদ্ধাসহ দুই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অঞ্চলের একটি গ্রামে তাণ্ডব চালিয়েছেন ইসরায়েলিরা। সেখানে গুলি করে এবং বাড়ি ও গাড়িতে আগুন দেন দখলদার ইসরায়েলি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েল-হামাস সংঘর্ষে এখন পর্যন্ত ৪৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গাজায় ইসরায়েলি বোমা বর্ষণ ও স্থল অভিযানে ৩৩ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ২০০ জন।

মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ বা যোদ্ধা আছেন তা জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘর্ষ শুরু হয়েছে। হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়াও ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম