পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ২২:০১আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২২:০১

পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ১০ জন যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২০ এপ্রিল) দুই দিনব্যাপী অভিযানে আরও আট জনকে আটক করার দাবি করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে দুই দিনব্যাপী অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে ১০ জন যোদ্ধাকে হত্যা করেছে। আরও আট জনকে আটক করেছে।

এই অভিযানে ইসরায়েলের হাতে পাঁচ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল ফিলিস্তিনি সংবাদমাধ্যম। কিন্তু ইসরায়েল তার চেয়ে নিহতের সংখ্যা বেশি উল্লেখ করেছে। শরণার্থী শিবিরে এই অভিযানকে সবচেয়ে ধ্বংসাত্মক বলে বর্ণনা করা হয়েছে।

তুলকারেমের ক্যাম্পের বাইরে থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, ফিলিস্তিনি কর্মকর্তাদের জন্য এই অভিযানের হতাহতের সংখ্যা জানানো কঠিন। কারণ ফিলিস্তিনিদের বাড়ির ভিতরে থাকতে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী। এছাড়া উদ্ধারকারীদের শিবিরে প্রবেশ করতে দিচ্ছে না।

এদিকে, নুসিরাত শরণার্থী শিবিরের ঠিক উত্তরে আল মুঘরাকা শহরেও গোলাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা।

/এসএইচএম/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের