দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ২২:৪৩আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২২:৪৩

দক্ষিণ গাজা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ছয় শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে শনিবার (২০ এপ্রিল) জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার রাফাহ শহরের পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

হাসপাতালের তথ্যে দেখা গেছে, ছয় জন শিশু ও দুই জন নারীসহ একজন পুরুষের মরদেহ রাফাহ-র আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতের স্বজন বারহৌম বলেন, এটি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বর্জিত একটি বিশ্ব। বাস্তুচ্যুত মানুষ, নারী ও শিশুদের ভরা একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯০১ জন।

অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী