গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৪, ২২:২২আপডেট : ১৫ মে ২০২৪, ২২:২২

গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়াজন বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (১৫ মে) কিয়েভে একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। তার এই মন্তব্যটি হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলের যে বাসনা সেটিকে ইঙ্গিত করে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, হামাসকে পুরোপুরি ধ্বংস না করে যুদ্ধোত্তর পরিকল্পনা করা অসম্ভব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। তখন ইসরায়েলিদের ওপর হত্যাকাণ্ড চালিয়ে অনেককে অপহরণ গাজায় নিয়ে যায়। এই হামলার প্রতিক্রিয়ায় গাজায় চলমান ইসরায়েল-হামাস সংঘাতের সূত্রপাত হয়। ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একমত যে, এই হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনার পর হামাস গাজা পরিচালনা চালিয়ে যেতে পারে না।

তবে গাজা পরিচালনায় হামাসকে অযোগ্য মনে করলেও ইসরায়েলের মিত্রদের মধ্যে হামাসের উপর ‘সম্পূর্ণ বিজয়ের’ জন্য দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর ইসরায়েলের হামলার বিষয়টি নিয়ে মত-বিরোধে রয়েছে। সেখানে যে কোনও বড় ধরনের অভিযানের বিষয়ে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শহরটিতে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছেন। সেখানে হামলা হলে বেসামরিকদের জীবন হুমকির মুখে পড়ার উচ্চ আশঙ্কা রয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সংবাদ সম্মেলনের সময় ব্লিঙ্কেন বলেছিলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বকে আমরা সমর্থন করি না এবং করবও না। অবশ্যই আমরা গাজায় হামাস শাসনকেও সমর্থন করি না... আমরা দেখেছি এটি গাজার জনগণ এবং ইসরায়েলকে অনেকবার কোথায় নিয়ে গেছে। এছাড়া, সেখানে কোনও নৈরাজ্য এবং শূন্যতা থাকতে পারে না, যেটি বিশৃঙ্খলার মাধ্যমে পূর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।’

ইসরায়েলের আরব প্রতিবেশীদের সঙ্গে গাজার যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে কয়েক দফা আলোচনা করেছেন মার্কিন শীর্ষ এই কূটনীতিক। ইসরায়েল সাফ জানিয়েছে, সামগ্রিক নিরাপত্তার নিয়ন্ত্রণ রাখতে চায় তারা। একইসঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) এর ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে সীমিত শাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি।

ব্লিঙ্কেন বলেছিলেন, ‘গাজার ভবিষ্যত কী হতে পারে এবং কী হওয়া উচিত তার ওপর গুরুত্ব দেওয়া ইসরায়েলের জন্য অপরিহার্য। তাদের একটি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার এবং আমরা আশা করছি, ইসরায়েলকে এমন একটি ধারণা নিয়ে এগিয়ে আসবে।’

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী