গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ১৯:৪৬আপডেট : ১৯ মে ২০২৪, ১৯:৪৬

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে জর্ডান। রবিবার (১৯ মে) জাতিসংঘের ফিলিস্তিনি-বিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ্পে লাজ্জারিনির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় অনেক ও নথিবদ্ধ যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে। আমরা এগুলোর বিস্তৃত আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি। যা এই যুদ্ধাপরাধগুলোকে থামাবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে।

ইসরায়েলি হামরায় জাতিসংঘের ত্রাণকর্মী নিহতের ঘটনার সমালোচনা করেছেন আয়মান সাফাদি। এছাড়া ফিলিস্তিনি উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের পরিমাণ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিষোদগার করেছেন তিনি। তার মতে, গাজায় প্রয়োজনীয় ত্রাণ পাচ্ছেন না সেখানকার বেসামরিকরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের