ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৪, ২৩:৪৭আপডেট : ২৩ মে ২০২৪, ২৩:৪৭

বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা বলেছেন, ইরানের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালুর উদ্যোগ বাতিল করার মতো কোনও কারণ নেই। বৃহস্পতিবার (২৩ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজা হামাদ বলেছেন, ইরানের সম্পর্কের উন্নতি চায় বাহরাইন।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর মোতায়েন রয়েছেন। তেহরানের বিরুদ্ধে দেশটির সুন্নি রাজ পরিবারের বিরুদ্ধে শিয়া মুসলিমদের উসকে দেওয়ার অভিযোগ রয়েছে বাহরাইনের। 

২০১১ সালে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছিল দেশটির সরকার। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেশিরভাগ ছিলেন শিয়া সম্প্রদায়ের। তারা বাহরাইনের রাজপরিবারের পতন চেয়েছিলেন। এই বিক্ষোভের উসকানিদাতা হিসেবে ইরানকে আংশিক অভিযোগ করে আসছিল বাহরাইন। তবে তেহরান এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে একমাত্র বাহরাইন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতি সমর্থন জানিয়েছিল। লোহিত সাগরে বাণিজ্যিক নৌযানের হুথিদের হামলার জবাবে এই পদক্ষেপ নিয়েছিল পশ্চিমা দেশ দুটি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের