কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪০জন ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ২০:৫৬আপডেট : ১২ জুন ২০২৪, ২০:৫৬

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শহরে অভিবাসী শ্রমিকদের আবাসনে ব্যবহৃত অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয় শ্রমিক। বুধবার (১২ জুন) ভোরে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন ভারতীয় আহত হয়েছেন। ভবনটি নির্মাণ করেছিল কুয়েতের বৃহত্তম নির্মাণ কোম্পানি এনবিটিসি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মানগাফ শহরে স্থানীয় সময় সকাল ৬টার দিকে ছয়তলা ভবনটির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।

বুধবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

ভবনটির মালিকসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ। ঘটনাস্থল পরিদর্শনের পর এক বিবৃতিতে তিনি বলেছেন, আজ যা ঘটেছে তা শ্রমিকদের কোম্পানি ও ভবন মালিকদের লালসার ফল।

ভবনটি নির্মাণ করেছিল এনবিটিসি নামের কনস্ট্রাকশন গোষ্ঠী। ভারতীয় বংশোদ্ভূত কেজি আব্রাহাম নামের ব্যক্তি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অংশীদার। এনবিটিসি ১৯৫ জন শ্রমিকের বসবাসের জন্য ভবনটি ভাড়া দেয়। এনবিটিসি সুপারমার্কেটের কর্মীরাও ভবনটি বসবাস করছিলেন।

এক সিনিয়র পুলিশ কমান্ডার কুয়েতের রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, যে ভবনে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে শ্রমিকরা থাকতেন এবং তাদের সংখ্যা ছিল অনেক। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংকে অবিলম্বে কুয়েত সফরের নির্দেশ দিয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী