কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ১৫:৩৩আপডেট : ১২ জুন ২০২৪, ১৬:১২

কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১২ জুন) ভোরে মাঙ্গাফ শহরে এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টায় কর্তৃপক্ষকে এ অগ্নিকাণ্ড সম্পর্কে অবগত করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে অপর এক সিনিয়র পুলিশ কমান্ডার বলেছেন, ‘যে ভবনটিতে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় সেখানে অসংখ্য শ্রমিক ছিলেন। তাদের মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।’

নিহত শ্রমিকরা কী ধরনের কর্মসংস্থানে কাজ করতেন বা তারা কোন দেশের নাগরিক এ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানাননি এই পুলিশ কমান্ডার। তিনি বলেন, ‘আবাসনের অত্যধিক কর্মীকে রাখার বিষয়ে আমরা সবসময় সতর্ক করে থাকি।’

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, আগুনের দ্গ্ধ প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। 

ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনের উৎস ও কারণ কী, তা তদন্ত করা হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে