আরও ৪টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৪, ০৩:১৬আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৩:২১

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আরও চারটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। সোমবার (১ জুলাই) লোহিত, আরব ও ভূমধ্যসাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এসব জাহাজকে লক্ষ্য করে চারটি হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিফিককে প্রথম লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তিনি আরও জানান, লোহিত সাগরে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলায় একটি মার্কিন তেলবাহী ট্যাংকার ডেলোনিক্সকে লক্ষ্যবস্তু করা হয়।

তৃতীয় হামলায় ভারত মহাসাগরে যুক্তরাজ্যের একটি অবতরণকারী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়। আর চতুর্থ হামলাটি চালানো হয় ভূমধ্যসাগরে ‘লাকি সেইলর’ নামক একটি জাহাজে।

অবিলম্বে হুথিদের এই হালার দাবিগুলো যাচাই করতে পারেনি রয়টার্স।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গত নভেম্বর থেকে জলপথে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা।

/এএকে/
সম্পর্কিত
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন