লেবাননে ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ৫  

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:০২

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ অন্তত ৫ সিরীয় নিহত হয়েছেন লেবাননের মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) দুটি পৃথক স্থানে এই ঘটনা ঘটেছে এর নিন্দা জানিয়েছে ইউনিসেফ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে

লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার গোলাগুলি অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে সীমান্তে গুলি বিনিময় করে আসছে হিজবুল্লাহ।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) মঙ্গলবার বলেছে, ‘উম তুত গ্রামের কৃষিজমি লক্ষ্যবস্তু করে’ ইসরায়েলের করা বিমান হামলায় ৩ শিশু নিহত হয়েছে। অপর ২ জন কেফার টেবনিট সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন।

জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে সংস্থাটি বলেছে, ‘দক্ষিণ লেবাননে আজকে একটি বিমান হামলায় বাড়ির সামনে খেলার সময় আরও ৩ শিশু নিহত হওয়ার ঘটনাটি ভয়াবহ।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘যতদিন সহিংসতা চলতে থাকবে ততদিন আরও শিশু ঝুঁকিতে থাকবে।’

লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার নিহত অপর দুই সিরীয় ‘বেসামরিক’ ছিলেন। তারা ওই এলাকায় কাজ করতেন। হামলার সময় সেখানে সাঁতার কাটছিলেন।

/এএকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী